বালাগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

বালাগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, বালাগঞ্জ

০৯/০৭/২০২৬ ২০:৫৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং এস-১২০৬৮) বালাগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শাহ আলমকে সভাপতি, রাজু দেবকে সাধারণ সম্পাদক এবং নুরুল আলম রুমনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

এর আগে গত বুধবার (০৯ জুলাই) বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির বিদায়ী সভাপতি মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক চঞ্চল দামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সিলেট জেলা কমিটির সভাপতি প্রমথেশ দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিবলু, যুগ্ম-সম্পাদক রঞ্জিত মোহন দাস ও অঞ্জন দত্ত।

নবগঠিত কমিটির অন্য পদাধিকারীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি চঞ্চল দাম, সহ-সভাপতি সরল সোম, সালমা সুলতানা ও মো. বদরুল আলম; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ মিয়া এবং অর্থ সম্পাদক আশীষ কুমার বিশ্বাস।

সম্মেলনে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটিতে প্রেরণের জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করেন।

আর আর

মন্তব্য করুন: