বিয়ানীবাজারে বাবার দা-এর কোপে কিশোরী মেয়ে নিহত

পলাতক ঘাতক পিতা

বিয়ানীবাজারে বাবার দা-এর কোপে কিশোরী মেয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

১০/০৭/২০২৬ ২০:০৬:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজারে বাবার নৃশংস হামলার শিকার হয়ে রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) জুম'আর নামাজ চলাকালীন উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিয়া গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে। সে দীর্ঘদিন ধরে বিয়ানীবাজারে তার নানার বাড়িতে অবস্থান করছিল।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে নানার বাড়ির পুকুরে গোসল করতে যায় রিয়া। এ সময় তার বাবা আবু বক্কর আকস্মিকভাবে ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে রিয়ার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত পিতা এলাকা ছেড়ে পালিয়ে যান।


প্রাথমিক ধারণায় পুলিশ বলছে,  কিশোরী মেয়ের কোনো প্রেমের সম্পর্ক পরিবার মেনে নিতে না পারায় ক্ষুব্ধ হয়ে বাবা আবু বক্কর এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।


বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


তিনি আরও জানান, অভিযুক্ত ঘাতক বাবা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন: