সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৩ জন

সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৩ জন

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০৭/২০২৬ ১৫:৪২:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিন শিশু। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৫ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম সোমবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন শিশু হলো- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাদবপুর খাগাউড়া গ্রামের তাজুল ইসলামের দেড় বছর বয়সী মেয়ে তাসফিয়া, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বনগাগাতিয়া এলাকার শামছুল ইসলামের ১ বছর ৭ মাসের ছেলে আব্দুল্লাহ এবং সুনামগঞ্জ সদর উপজেলার হরিনাপাটি এলাকার আইন উদ্দিনের ৮ মাস বয়সী ছেলে তানভীর আহমদ। তিনজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৪৫ জন। এর মধ্যে সুনামগঞ্জে ২৮৭ জন, সিলেটে ১৮০ জন, হবিগঞ্জে ৫৬ জন (এর মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ২২ জন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ২৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, লায়ন্স হাসপাতালে ৩ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হামে ৯৯ জন এবং ল্যাব নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সুনামগঞ্জে ৪৭ জন, সিলেটে ৩৫ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৫৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১০২ শিশু ও এক নার্সের মৃত্যু হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad