সিলেটে হামে প্রাণ ঝরল আরও ২ শিশুর

সিলেটে হামে প্রাণ ঝরল আরও ২ শিশুর

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৭/২০২৬ ১৩:৫৬:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে হাম রোগের প্রকোপ এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সবশেষ প্রতিবেদনে মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য উঠে এসেছে। 


প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব কনফার্ম হাম-রুবেলা রোগীর সংখ্যা ৫৪৫ জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ২৮৭ জন, সিলেটে ১৮০ জন, হবিগঞ্জে ৫৬ জন এবং মৌলভীবাজারে ২২ জন। 


গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন ৫১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক রোগীর সংখ্যা ২৭৩ জন। 


সবচেয়ে উদ্বেগজনক তথ্য মৃত্যুর হিসাবে। চলতি বছর সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হাম রোগে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের। এর মধ্যে সুনামগঞ্জে ৪৭ জন, সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ১০ জন। 


গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজনের বাড়ি হবিগঞ্জে, বয়স ছিল মাত্র ৭ মাস। অন্যজনের বাড়ি সিলেটের কানাইঘাটে, বয়স ২ বছর ২ মাস। সিলেট নগরীর ওসমানী হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 


স্বাস্থ্য বিভাগ বলছে, শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করাই এই মৃত্যু ঠেকানোর প্রধান উপায়। 

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad