নগরীতে এসএমপির অভিযানে বিভিন্ন অপরাধে আটক ১১৫

নগরীতে এসএমপির অভিযানে বিভিন্ন অপরাধে আটক ১১৫

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৭/২০২৬ ২১:৪৯:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘন্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এসএমপি সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, বিনা পরোয়ানার আসামি, হকার এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

অভিযান চলাকালে ১ হাজার ৮৯১ পিস বিভিন্ন ভারতীয় চকলেট এবং ৪৩ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৯১টি যানবাহন আটক করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad