নগরীতে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেট নগরী থেকে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নগরীর বাড়বাড়ি এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রোকেয়া বেগম (৩৮)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার চেচান গ্রামের আমির আলীর মেয়ে। বর্তমানে নগরীর কোতোয়ালী থানাধিন বাগবাড়ি নরসিংটিলা এলাকার বাসায় ভাড়া থাকেন।
এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোতোয়ালী থানাধীন বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসার বসতঘর থেকে ঐ যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. আবু বক্কর জানান, ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্থান্তরের প্রস্তুতি চলছে। এ নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
আর আর
মন্তব্য করুন: