ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ৫তলা থেকে লাফ দিয়ে মৃত্যু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী ৫তলা থেকে লাফ দিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলমগীর হোসেন (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে।
আনোয়ারুল ইসলাম এদিনকে জানান, আলমগীর হাসপাতালের নতুন ভবনের ৫তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত ১১ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানা গেছে, আজ সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দেন আলমগীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে তিনি কি কারণে আত্মহত্যার করলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।
রত্না বাউরী
মন্তব্য করুন: