জৈন্তাপুরে অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারীর মৃ’ত্যু
সিলেটের জৈন্তাপুরে রাস্তার পাশে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারীর (আনুমানিক ৬০ বছর) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের পাশে মেসার্স কুদ্দুস এন্ড সন্স দোকানের সামনে তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জৈন্তাপুর বাজার ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করতেন।
খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশের এসআই সুমন চন্দ্র হালদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
মৃত নারীর পরিচয় সম্পর্কে কেউ অবগত থাকলে জৈন্তাপুর থানা পুলিশ বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার
মন্তব্য করুন: