প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দিলেন শ্রীমঙ্গলের চা শ্রমিক সন্তুকী রায়

প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দিলেন শ্রীমঙ্গলের চা শ্রমিক সন্তুকী রায়

মীর্জা খলিল, ঢাকা অফিস

১৮/০৮/২০২৬ ২১:৩৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের নারী শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চা-পাতা উপহার দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট বিভাগে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তিনি এই উপহার তুলে দেন।

চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা এ ধরনের কাজ করতে চায়, সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে। এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট দেবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad