শাবিপ্রবিতে হলের ক্যান্টিনের বিরিয়ানিতে প্লাস্টিকের টুকরা

ক্ষুব্ধ শিক্ষার্থী

শাবিপ্রবিতে হলের ক্যান্টিনের বিরিয়ানিতে প্লাস্টিকের টুকরা

শাবিপ্রবি প্রতিনিধি

২১/০৮/২০২৬ ২০:৩৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের ক্যান্টিনে পরিবেশিত চিকেন বিরিয়ানির ভেতর প্লাস্টিকের টুকরো পাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) নামাজের পর দুপুরের খাবার খেতে গিয়ে এক শিক্ষার্থী বিরিয়ানির মধ্যে ওই প্লাস্টিকের টুকরো দেখতে পান।

তবে ঘটনাটি নিয়ে ক্যান্টিন কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ করেননি ওই শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, অতীতেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রমাণসহ একাধিকবার অভিযোগ করলেও কার্যকর কোনো পরিবর্তন দেখেননি তিনি।

তার অভিযোগ, এর আগে মুজতবা আলী হলের খাবারে তেলাপোকার বাচ্চা, ক্যান্টিনের খাবারে চুল, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, প্লেট ঠিকভাবে পরিষ্কার না করা এবং স্বাস্থ্যবিধি না মানার মতো নানা অনিয়মের বিষয়ে অভিযোগ করা হলেও এসব সমস্যা এখনো বহাল রয়েছে।

তিনি লেখেন, বিভিন্ন সময়ে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের পরিবর্তন হলেও সাধারণ শিক্ষার্থীদের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে অনিয়মের কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই এবার বিরিয়ানিতে প্লাস্টিকের টুকরো পেয়েও তিনি অভিযোগ জানানোর প্রয়োজন মনে করেননি।

ঘটনার পর বিষয়টি নিয়ে বন্ধুদের সঙ্গে একটি চায়ের দোকানে আলোচনা করার সময় দোকানির একটি মন্তব্য তাকে ভাবিয়ে তোলে। শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, চা বিক্রেতা বলেন, “মামা, কারণ একটাই—হলে তো আর শিক্ষকদের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিদের সন্তানেরা খাবার খায় না।”

চা বিক্রেতার এমন মন্তব্যের পর তিনি ও তার বন্ধুরা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যান বলে পোস্টে উল্লেখ করেন ওই শিক্ষার্থী।

খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পরও কার্যকর পরিবর্তন না আসায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ ও মৌলিক সমস্যাগুলো প্রশাসন কতটা গুরুত্ব দিয়ে দেখছে, সেই প্রশ্নও তুলেছেন।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad