জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি: নেত্রকোনা থেকে এক ডাকাত গ্রেপ্তার

জকিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি: নেত্রকোনা থেকে এক ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২২/০৮/২০২৬ ১৯:১২:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎সিলেটের জকিগঞ্জ ইউনিয়নের সুলতানপুর সিরাজ পাড়ায় জনৈক আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে সংঘটিত হওয়া আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। একই সাথে লুণ্ঠিত হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

‎​গ্রেপ্তার আসামির নাম মো. মজনু মিয়া ওরফে জহির আলম (৩১)। সে জকিগঞ্জের ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের খাসেরা মানিকপুর গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে।

‎​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে সিরাজ পাড়া গ্রামের আব্দুল মান্নান মেম্বারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ ঘটনায় মামলা দায়েরের পর লুণ্ঠিত মালামাল উদ্ধার ও আসামিদের চিহ্নিত করতে অভিযানে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল গত ২১ আগস্ট বিকেল আড়াইটায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার গাগলাজুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মজনু মিয়াকে গ্রেপ্তার করে।

‎​জকিগঞ্জ থানা পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তারা নিরলসভাবে কাজ করছে। আটককৃত আসামিকে আজ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।



মোর্শেদ আলম লস্কর / আর আর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad