২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম ডেস্ক

২৪/০৮/২০২৬ ১১:৩৮:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের এই অধিবেশনে এবারই প্রথম যোগ দেওয়ার পাশাপাশি সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিষয়টি যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর নয় দিনের সফর সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়েছে।

নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব আয়োজন অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো সফর করবেন বলে জানা গেছে। সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর তৃতীয় বিদেশ সফর। এর আগে প্রথম বিদেশ সফরে তিনি মালয়েশিয়া যান। পরে চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad