রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডে সম্মিলিত সামাজিক আন্দোলনের নিন্দা

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডে সম্মিলিত সামাজিক আন্দোলনের নিন্দা

ঢাকা অফিস

২৪/০৮/২০২৬ ১৫:৩৬:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত হিসাববিজ্ঞান শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনটি এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এক যৌথ বিবৃতিতে সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, একজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ ও তাঁর পরিবারের চার সদস্যকে এভাবে প্রাণ হারাতে হওয়া অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এই ঘটনা শুধু একটি পরিবারের ওপর বর্বর আঘাত নয়; এটি দেশের নাগরিকদের নিরাপত্তা, আইনের শাসন এবং সামাজিক মূল্যবোধের ওপর চরম হুমকির বার্তা বহন করে।

সংগঠনের শীর্ষ নেতৃত্ব অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তদন্ত প্রক্রিয়া যাতে কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা বাহ্যিক প্রভাবে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে নিহতদের আত্মার শান্তিকামনা করা হয় এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। একই সাথে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হওয়া পর্যন্ত সামাজিক ও গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad