সিলেটের দুটি সীমান্ত থেকে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জব্দ

সিলেটের দুটি সীমান্ত থেকে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৫/০৮/২০২৬ ১৮:৩২:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় সিগারেট, গরু ও চা-পাতা জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের আওতাধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার বরবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-১৩০৯ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট ও একটি টাটা পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য ৪৯ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া ২৪ ও ২৫ আগস্ট জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু ও ১৩১ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৫৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম বাবু / ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad