রামিসার হত্যা থেকে সব অপরাধিদের জড়িতরা আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলাসহ দেশে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাতেও যৌক্তিক সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা নেই, যেটি সংঘটিত হওয়ার পরপরই পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি। একটি ঘটনাও নেই-এটাই বর্তমান সরকারের কৃতিত্ব।
তিনি বলেন, রামিসা হত্যা থেকে শুরু করে বিভিন্ন অপরাধের বিচারও দ্রুত সম্পন্ন হয়েছে। তবে সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যা থেকে শুরু করে অনেক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত হবে না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়।
রত্না বাউরী
মন্তব্য করুন: