সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৮/২০২৬ ১৪:৫১:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬ জনে। এ সময় হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৬ জন।

আজ বুধবার ( ২৬ আগস্ট ) সিলেট   বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১২৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬১, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ২, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহজনক ৩২০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৫, বিয়ানীবাজারে ৪, জকিগঞ্জে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০, জামালগঞ্জে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad