সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০৮/২০২৬ ১৯:৫৯:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ এলাকা থেকে তুহিন (১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে।

তুহিন সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন থানাবাজার ইউনিয়নের মুমিনপুর এলাকার আব্দুল মালিকের ছেলে। বর্তমানে সে সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন ২০ নং ওয়ার্ড শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনির বাসিন্দা। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরের দিকে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ মজুমদার পাড়া এলাকার জসিম মিয়ার কলোনির ভাড়াটিয়া তুহিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই সময় তার স্ত্রী উপশহর সাদারপাড়া এলাকা থেকে বাসায় এসে দেখেন ঘরের ভেতরে তার স্বামী তুহিনের মরদেহ ঝুলছিল। তাৎক্ষনিক তিনি স্থানীয়দের সহায়তায় শাহপরাণ (রহ.) থানাপুলিশকে কল দিলে পুলিশ ঘটনাস্থলে দিয়ে তুহিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad