মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রথম ডেস্ক

২৮/০৮/২০২৬ ১৮:৫৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ঈশ্বরগঞ্জে নিজের ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াই টার দিকে গ্রেপ্তার বাবাকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে থাকা কিশোরীর ওপর বাবা নুরুল হক ঝাঁপিয়ে পড়েন এবং তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার তিন দিন পর সেই কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১ টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

এরপর বৃহস্পতিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।

এদিকে নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ”

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad