অসাম্প্রদায়িক সমাজ গঠনে সিলেটে তরুণদের ধর্মীয় কর্মশালা

অসাম্প্রদায়িক সমাজ গঠনে সিলেটে তরুণদের ধর্মীয় কর্মশালা

প্রথম ডেস্ক

২৯/০৮/২০২৬ ২০:২৪:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ধর্মীয় স্বাধীনতা, বহুত্ববাদ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বিষয়ে তরুণদের সচেতন করার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে “Freedom of Religion or Belief (FoRB) Awareness-Raising Workshop”।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট নগরীর আম্বরখানাস্থ ব্রিটেনিয়া হোটেলে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’ সিলেট জেলা শাখা।

কর্মশালায় সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন তরুণ শিক্ষার্থী অংশ নেন। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতেই এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও ফোর্ব (FoRB) জেলা ফোরামের সভাপতি আবুল কাশেম এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সিলেট আঞ্চলিক সমন্বয়কারী মো. এহসান মাজিদ সাদী উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সিলেট জেলা সমন্বয়কারী তাহসিনা রিমা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন শেখ সোলায়মান, দুর্জয় রায় ও মারুফা আলম মুন। তারা সহনশীলতা, ভিন্ন মত ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার কৌশল নিয়ে আলোকপাত করেন।

আলোচকরা বলেন, “একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্ম, বিশ্বাস ও মতের ভিন্নতাকে সম্মান করা জরুরি। তরুণ সমাজকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা গেলে সমাজে বিদ্যমান বিভাজন ও বৈষম্য দূর করা সম্ভব।”

অংশগ্রহণকারী তরুণরা আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে নিজেদের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেন। সমাপনী সেশনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ফোর্ব জেলা ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফয়সল আহমদ বাবলু।

আয়োজকেরা জানান, একটি বাসযোগ্য, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad