জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৮,২১৩ ঘনফুট বালুসহ পেলুডার জব্দ

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৮,২১৩ ঘনফুট বালুসহ পেলুডার জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

৩০/০৮/২০২৬ ১৯:০১:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলন করা ৮ হাজার ২১৩ ঘনফুট বালু জব্দ করে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজার এলাকায় রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি পেলুডার জব্দ করা হয়। জব্দকৃত পেলুডারটি জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত ৮ হাজার ২১৩ ঘনফুট বালু জব্দ করে ঘটনাস্থলেই নিলাম দেওয়া হয়। নিলামে বিক্রি হওয়া বালু অপসারণের জন্য সংশ্লিষ্টদের দুই দিনের সময় দেওয়া হয়েছে।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad