রাজধানীতে গ্রেপ্তার হওয়া সিলেটের সাবেক চেয়ারম্যান পল্লব কারাগারে

রাজধানীতে গ্রেপ্তার হওয়া সিলেটের সাবেক চেয়ারম্যান পল্লব কারাগারে

প্রথম সিলেট প্রতিবেদন

৩১/০৮/২০২৬ ১৮:৪৪:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবুল কাশেম পল্লবকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে সিলেটের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের বিয়ানীবাজার উপজেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে আবুল কাশেম আত্মগোপনে ছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় ছিলেন। বিভিন্ন সময় নিজের অবস্থান ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন। ধানমণ্ডি ৩২ নম্বরেও তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গণ-অভ্যুত্থানের পরদিনও অনুসারীদের নিয়ে বিয়ানীবাজারে মিছিল করেছিলেন তিনি। এরপর আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থেকেও গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করে সরব ছিলেন আবুল কাশেম। তবে দীর্ঘদিন তার অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি এভারকেয়ার হাসপাতালে এক রোগীকে দেখতে গিয়েছিলেন। পরে তাকে বিয়ানীবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা দেয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরও অন্তত ১৬টি মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে প্রথম সিলেটকে বলেন, “বিয়ানীবাজার থানার দুটি মামলায় আবুল কাশেমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad