জৈন্তাপুরে ওয়াচ টাওয়ার থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

জৈন্তাপুরে ওয়াচ টাওয়ার থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০১/০৯/২০২৬ ১৩:৫৬:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

নিহত বিজিবি সদস্যের নাম জামিল হাসান শিষ (২৫) (সিপাহী নম্বর-১১৪১০১)। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ আগস্ট থেকে জামিল হাসান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়।

খবর পেয়ে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিজিবি কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

তবে ঘটনাটি নিয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাইফুল ইসলাম বাবু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad