জৈন্তাপুরে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

জৈন্তাপুরে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০১/০৯/২০২৬ ১৪:০০:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে জৈন্তাপুর থানাধীন ১ নং নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত  গোয়াবাড়ী সাকিনস্থ ফুটবল খেলার মাঠের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মারুফ মিয়া জৈন্তাপুর উপজেলার বাগেরখাল গ্রামের আলকাছ উদ্দিনের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মারুফ মিয়াকে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি মাদক বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


সাইফুল ইসলাম বাবু / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad