সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

০৫/০৯/২০২৬ ১৫:৪৮:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-ছাগল, জিরা, কসমেটিকস, ইয়াবাসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় ইয়াবাসহ দুইজন আসামিকে আটক করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন এবং নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকাও আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, লবিয়া, কালাইরাগ, সোনারহাট ও সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় গরু, ছাগল, জিরা, কসমেটিকস, সানগ্লাস, চকলেট, আতশবাজি, ফুচকা, বিভিন্ন ধরনের ফল, বিড়ি, চিপস, কিসমিস, জুস, মোবাইল ফোন ও ইয়াবাসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন এবং নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত বারকী নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে আটক করা চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮ লাখ ৬৯ হাজার ৬৬০ টাকা।

এ ঘটনায় ইয়াবাসহ দুইজন আসামিকে আটক করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad