সিলেটে শিশুকন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

সিলেটে শিশুকন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০৯/২০২৬ ১২:৩৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে নিজ ঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর দাশপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মরদেহ উদ্ধার হওয়া মা ও মেয়ে হচ্ছেন ওই গ্রামের রতন দাশের স্ত্রী চম্পা রানি দাশ (৩৫) ও তার মেয়ে হৃদি দাশ (৪)। চম্পা রানি অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী রতন দাশ উপজেলার শাহগলী বাজারে জুয়েলারির ব্যবসা করেন।

স্থানীয় বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, চম্পা রানি দাশ ও তার কন্যাসন্তানের মরদেহ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো কিছু আছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad