জৈন্তাপুরে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন: লাখ টাকা জরিমানা

জৈন্তাপুরে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন: লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৬/০৯/২০২৬ ১৯:০৯:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় টাস্কফোর্সের সমন্বিত অভিযানে এই জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়গাং এলাকায় নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে সেখানে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সংশ্লিষ্ট বালু উত্তোলনকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম। এতে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সদস্যরা সহায়তা করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, "ইজারা বহির্ভূত স্থান থেকে বালু তুলে পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। প্রাকৃতিক ও সরকারি সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"

সাইফুল ইসলাম বাবু/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad