নগরের মির্জাজাঙ্গাল এলাকায় বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নগরের মির্জাজাঙ্গাল এলাকায় বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৯/২০২৬ ১৯:৫১:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ‘স্বপ্নিল-২০’ নম্বর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন এবং তার স্ত্রীও একজন চিকিৎসক।

প্রতিবেশীদের তথ্যমতে, চিকিৎসক দম্পতি গতকাল রবিবার মির্জাজাঙ্গালের ওই বাসাটিতে ভাড়া ওঠেন। সোমবার দুপুরে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। এসময় নিহতের পরিবারের কেউ বাসায় ছিলেন না।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, নিহতের পরিবার থেকে জানা গেছে তার বোনও গত বছর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পারিবারিক ও মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও পূর্ণাঙ্গ তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad