সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন
সিলেট জোনে ‘গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (ভিসিএমআইএস)’ বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সিলেট শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্মসচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক, স্থানীয় সরকার (চলতি দায়িত্ব) মোঃ আশরাফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলার নবাগত স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) মিজ মাহমুদা সুলতানা।
এই ব্যাচের প্রশিক্ষণে সিলেট জেলার গোয়াইনঘাট, কানাইঘাট ও সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত নির্ধারিত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ।
প্রশিক্ষণে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য সংরক্ষণ ও হালনাগাদসহ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় সিলেট জেলায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: