সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা:সভাপতি সম্রাট, সম্পাদক দিনার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
আজ রবিবার ২০ সেপ্টেম্বর (২০২৬) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটির অনুমোদন প্রদান করেন।
ঘোষিত ৫ সদস্যের আংশিক কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ। কেন্দ্রীয় কমিটির বার্তায় জানানো হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সিলেট মহানগর যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে দেলোয়ার হোসেন দিনার এক প্রতিক্রিয়ায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে দলের প্রতি আরও দায়বোধ বেড়ে গেছে। অতীতের মতো জাতীয়তাবাদী প্রেরণায় উজ্জীবীত দেশপ্রেমিক সকল জিয়ার সৈনিকদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগান বাস্তবায়নে একযোগে কাজ করে যাবো।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: