সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মকসুদ, সম্পাদক টিপু
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
আজ রবিবার ২০ সেপ্টেম্বর (২০২৬) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটির অনুমোদন প্রদান করেন।
ঘোষিত ৬ সদস্যের আংশিক কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব। কেন্দ্রীয় কমিটির বার্তায় জানানো হয়, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সিলেট জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: