সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন

প্রথম ডেস্ক

২০/০৯/২০২৬ ১৯:৫৪:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

এক অভিনন্দন বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, "জাতীয়তাবাদী যুবদল হলো রাজপথের মূল চালিকাশক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসংগ্রামী বাহিনী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সিলেটের নতুন নেতৃত্ব এক অনন্য মাইলফলক স্থাপন করবে। নতুন নেতৃত্বের যোগ্য ও সাহসী পরিচালনায় সিলেট যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত, সুদৃঢ় ও গতিশীল হয়ে উঠবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।"

তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "দলের শৃঙ্খলার মূলনীতিকে হৃদয়ে ধারণ করে এবং ত্যাগের মনোভাব নিয়ে তৃণমূলের প্রতিটি ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে হবে। অতীতের যেকোনো চ্যালেঞ্জের মতো আগামী দিনের প্রতিটি পদক্ষেপে সিলেট যুবদলকে রাজপথে বীরত্বের স্বাক্ষর রাখতে হবে।"

মিফতাহ্ সিদ্দিকী নতুন নেতৃত্বের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলার উত্তরোত্তর সমৃদ্ধি এবং জাতীয়তাবাদী আদর্শের পতাকাতলে যুব সমাজকে একতাবদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পাবেল/ ডিডি/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad