সিলেটে আইন ও বিধি-বিধান মেনে ইটভাটা পরিচালনার নির্দেশনা

মালিকদের সঙ্গে মতবিনিময়

সিলেটে আইন ও বিধি-বিধান মেনে ইটভাটা পরিচালনার নির্দেশনা

প্রথম ডেস্ক

২১/০৯/২০২৬ ১৯:৫৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সিলেটে ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধ ইটভাটা পরিচালনা থেকে বিরত থাকা এবং বিদ্যমান আইন ও বিধি-বিধান মেনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

আজ (সোমবার) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সুরমা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। 

সভাপতির বক্তব্যে বিভাগীয় পরিচালক বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিকদের বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তিনি অবৈধ কার্যক্রম থেকে বিরত থেকে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইট উৎপাদন এবং পর্যায়ক্রমে ব্লক ইট উৎপাদনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন আইনগত শর্ত ও নির্দেশনা তুলে ধরেন। এর মধ্যে বৈধ লাইসেন্স গ্রহণ, অনুমোদিত উৎস থেকে মাটি সংগ্রহ, জ্বালানি কাঠ ব্যবহার না করা, মানসম্মত কয়লা ব্যবহার, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার অবস্থান ও নির্ধারিত দূরত্বসংক্রান্ত বিধান উল্লেখযোগ্য। একই সঙ্গে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রচলিত পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ও আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় পর্যায়ক্রমে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় পর্বে ইটভাটা মালিকরা কয়লার সালফারের মাত্রা, নদীর পলি ও খাল খননের মাটি ব্যবহারের সুযোগ, ইটভাটার দূরত্বসংক্রান্ত শর্ত এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সময়সহ বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভায় গণপূর্ত অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৫০ জন ইটভাটা মালিক অংশগ্রহণ করেন।

নীরব চাকলাদার/ পূজা বাইড়াক/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad