শনিবার সিলেট আসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

শনিবার সিলেট আসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

২৪/০৯/২০২৬ ১৬:৪৫:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২৫ সেপ্টেম্বর শনিবার সিলেট আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি ওইদিন সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে একাদশ ও অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম প্রথম সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে অনুষ্ঠান শেষে বিকেলে ব্রাহ্মণবাজারেও সাদিক কায়েম একটি জনসভায় অংশ নেবেন।


নীরব চাকলাদার/ পূড়া বাড়াইক/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad