ছাতকে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

ছাতকে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৪/০৯/২০২৬ ১৮:৩১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কথা কাটাকাটি ও পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কলেজের নবীন বরণ অকেন্দ্র করে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিল করে ছাত্রদল ও ছাত্রশিবির। একপর্যায়ে মিছিল দুটো মুখোমুখি অবস্থান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে একে অন্যের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় যানবাহন আটকে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোবিন্দগঞ্জ পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, নবীন বরণ অনুষ্ঠান নিয়ে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতকর্মীদের মধ্যে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন যাবত উত্তেজনা ছিল। আজ দুই পক্ষ একই সময় নবীনদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে বেশ কয়েকজন পথচারী আঘাত পান।

ছাতক থানার উপপরিদর্শক ভক্ত চন্দ্র দত্ত প্রথম সিলেটকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সুজন তালুকদার/ ডিডি/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad