দোয়ারাবাজারে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

দোয়ারাবাজারে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৪/০৯/২০২৬ ১৪:৪৮:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় নেতা, ধর্মীয় নেতা ও সেবা প্রদানকারীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদ হলরুমে স্পেস টু লিড প্রজেক্ট-অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপরাজেয় বাংলাদেশের উপজেলা কো-অর্ডিনেটর আজমল হোসেন। এতে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধি ও প্রশিক্ষক নুরুল আমিন, ইউপি সদস্য কাছম আলী, সাংবাদিক আলা উদ্দিন, সমাজকর্মী ও সাংবাদিক এস ডব্লিউ সাগর তালুকদার, সাংবাদিক মাসুদ রানা সোহাগ, পাণ্ডারগাঁও ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের রেদওয়ানুর রহমান, ভিএডব্লিউবি প্রজেক্টের শরীফ উল্লা ও জিয়া উদ্দিন এবং সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত কবিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মশালায় বক্তারা বলেন, শিশুর নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। শিশুদের অধিকার সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে। কোনো শিশুকে অল্প বয়সে বিয়ে দেওয়া, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা কিংবা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। তাই বাল্যবিবাহের খবর পাওয়া গেলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করতে হবে। একই সঙ্গে শিশুশ্রম বন্ধে দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা ও সামাজিক নিরাপত্তার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিশু নির্যাতন প্রসঙ্গে বক্তারা বলেন, নির্যাতন শুধু শারীরিক আঘাতের মধ্যে সীমাবদ্ধ নয়; মানসিক নির্যাতন, অপমান, ভয় দেখানো, যৌন হয়রানি ও অবহেলাও শিশুর ওপর নির্যাতনের অন্তর্ভুক্ত। কোনো শিশু নির্যাতনের শিকার হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত যথাযথ কর্তৃপক্ষকে জানানো এবং শিশুর প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

কর্মশালায় স্থানীয় নেতা, ধর্মীয় নেতা ও সেবা প্রদানকারীদের শিশু সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি শিশুদের সঙ্গে ইতিবাচক আচরণ, তাদের মতামতের গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

মাসুদ রানা সোহাগ-রত্না বাউরী /প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad