’৯০-এর গণঅভ্যুত্থানের কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত

’৯০-এর গণঅভ্যুত্থানের কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত

ঢাকা অফিস

১৫/০৯/২০২৬ ২২:৩০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নব্বইয়ের সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ও সর্বদলীয় ছাত্র ঐক্যের কিংবদন্তি নেতা শফি আহমেদের স্মরণে এক আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সভার আয়োজন করা হয়। ২০২৪ সালের ৩ জুন উত্তরাস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে এই প্রখ্যাত ছাত্রনেতা মৃত্যুবরণ করেন।


অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শফি আহমেদের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর জীবন ও কর্মের ওপর শোক প্রস্তাব উত্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা সালেহ আহমেদ।


’৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম কেন্দ্রীয় নেতা, তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)-এর সভাপতি ও বর্তমান বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজু আহমেদ।


সভাপতির বক্তব্যে নাজমুল হক প্রধান বলেন, “শফি আহমেদ আজীবন বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন।”


স্মরণসভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ শফি আহমেদের বিপ্লবী রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ ও অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের যেকোনো রাজনৈতিক ও সামাজিক সংকটে শফি আহমেদের আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় আলোকবর্তিকা হয়ে থাকবে। গণতান্ত্রিক ও প্রগতিশীল ধারাকে শক্তিশালী করতে তাঁর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।


সভায় আরও আলোচনা করেন ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদউল্লাহ তারেক, ওয়ার্কার্স পার্টির নেতা আবুল হোসাইন, জাগপা নেতা আসাদুর রহমান খাঁন, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সাবেক ছাত্রনেতা সেলিম মুজাহিদ, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অশোক ধর, জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খাঁন, গণফোরাম নেতা লতিফুল বারী হামীম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান মাসুম এবং বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সভাপতি গৌতম শীলসহ ‘৮২-’৯০-এর ঐতিহাসিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad