সরকারি কলেজ-স্কুলের অধ্যক্ষ-উপাধ্যক্ষের তথ্য চেয়েছে মাউশি

সরকারি কলেজ-স্কুলের অধ্যক্ষ-উপাধ্যক্ষের তথ্য চেয়েছে মাউশি

প্রথম ডেস্ক

১৭/১১/২০২৬ ১২:০৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন জাতীয়করণকৃত সব সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের কর্মরত ও শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে তথ্য পাঠানোর নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ২০১৮ বিধিতে জাতীয়করণকৃত সব সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদসংক্রান্ত তথ্য প্রেরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদের বর্তমান অবস্থা এবং কর্মরত ও শূন্য পদের তথ্য নির্ধারিত পদ্ধতিতে পাঠাতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad