সিলেটে নাতনিকে চড় মারার প্রতিবাদ করায় দাদাকে হত্যা, আসামি গ্রেপ্তার

সিলেটে নাতনিকে চড় মারার প্রতিবাদ করায় দাদাকে হত্যা, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৭/১১/২০২৬ ১৩:২৯:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জে নাতনিকে চড় মারার প্রতিবাদ করায় নানা আশিক আলী (৬৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। 

রবিবার রাত সাড়ে ৮টার দিকে সিলেটের এমসি কলেজ রোডের মাদানীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম হোসেন আলী ওরফে বতুল্লাহ (৪০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।

এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আশিক আলীর পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২৮ অক্টোবর দুপুর ১২টার দিকে আশিক আলীর ১০ বছর বয়সী নাতনি মনিশা আক্তার নদীতে গোসল করতে যাওয়ার পথে প্রতিপক্ষের দুদু মিয়া তাকে চড়-থাপ্পড় মারেন। এর প্রতিবাদ করতে গিয়ে মারুফ আহমদ ছুরিকাঘাতে আহত হন।

এ সময় গালিগালাজের শব্দ শুনে আশিক আলী এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত আশিক আলীকে স্থানীয়রা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আশিক আলীর স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় হোসেন আলী ওরফে বতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

সোহেল রানা/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad