মাধবপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রফিক নি /হ /ত

মাধবপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রফিক নি /হ /ত

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৭/১১/২০২৬ ১১:৫৯:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে পূর্ব বিরোধের জেরে রফিক মিয়া (২৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার ( ১৬ নভেম্বর)  রাতে  প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত রফিক মিয়া রাজনগর গ্রামের ছাদু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আমানউল্লাহর ছেলে উজ্জ্বল মিয়া (৩৮)সহ কয়েকজনের সঙ্গে রফিকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পাশের আওয়াল মিয়ার বাড়ির উঠানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকায় প্রাইম হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি সোহেল রানা,  বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে নিহত পরিবারের কেউ মামলা  করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রাজীব দেব রায় রাজু /রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad