সিলেটে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সিলেট মহানগরের আম্বরখানাস্ত হোটেল পলাশের একটি কক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এমসি কলেজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
দেলোয়ার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি গ্রামের বাসিন্দা। তার বড় ভাই আজমল হোসেন দীর্ঘদিন নগরীর হোটেল পলাশের ম্যানেজারের দ্বায়িত্বে ছিলেন। সাম্প্রতিক আজমল হোসেন মৃত্যুবরণ করলে তিনি হোটেল পলাশের দেখভাল করেন। গ্রেফতার কালে তিনি হোটেলের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন।
গ্রেফতারের সময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
উল্লেখ্য, দেলোয়ার আওয়ামী লীগ সরকার থাকাকালীন সিলেট এমসি কলেজের ছাত্র উদয় সিংহ পলাপ হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন। এমনকি এমসি কলেজের হোস্টেল পোড়ানোসহ বিরোধী মতের ছাত্র-ছাত্রীদের ডেকে নিয়ে নির্যাতন করতেন বলে জানিয়েছে এমসি কলেজ সূত্র।সরকারি সেবা
এছাড়াও তিনি সিলেট টিলাগড়ে ত্রাসের রাজত্ব কায়েম করা ও রাতারগুল কাণ্ডের মূল হোতা সাবেক এমপি রনজিৎ সরকারের অনুসারী হিসেবে সিলেটের আওয়ামী লীগ রাজনীতিতে বেশ পরিচিত।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: