৩ দিনের সফরে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল
Led Bottom Ad

৩ দিনের সফরে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদল

প্রথম ডেস্ক

১১/০৯/২০২৫ ১৬:০০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এই সফরে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্কের মানবাধিকার সংক্রান্ত দিকগুলো নিয়ে আলোচনা করবেন এবং কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যালোচনা করবেন।


ইউরোপীয় পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রতিনিধিদলটি অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন এনজিও, সুশীল সমাজ, শ্রমিক সংগঠন এবং বাংলাদেশে কর্মরত বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।


সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবে, যেখানে তারা ২০১৭ সাল থেকে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবেন।


প্রতিনিধিদলের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন বাংলাদেশ একটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থা এবং বিচার বিভাগসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে, ইইউ ও বাংলাদেশ একটি নতুন ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)’ নিয়ে আলোচনা করছে।


প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মৌনির সাতুরি (গ্রিনস/ইএফএ, ফ্রান্স)। তার সঙ্গে রয়েছেন আরও চারজন সদস্য: ইসাবেল উইসেলার-লিমা, আরকাদিউস মুলারচিক, উরমাস পায়েত এবং ক্যাটারিনা ভিয়েরা।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad