দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন!
Led Bottom Ad

দোয়ারাবাজারে ভাতিজার হাতে চাচি খুন!

১৪/০৬/২০২৫ ০১:৩৬:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে ভাতিজার হাতে চাচি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে। এ ঘটনার প্রায় ৬ ঘন্টা পর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিলেট শহর থেকে পুলিশ ওই খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়।


জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গ্রামের ওয়ারিছ আলীর ছেলে জসিম উদ্দিন তার চাচা ফিরোজ আলীর স্ত্রী রুকশানা বেগম (৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। এ সময় মায়ের কুলে থাকা শিশু কন্যা তোফা আক্তারও (৪)  আহত হয়েছে। 


খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক।

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad