“সকলের মুখে হাসি ফুটাতে শেষবার নির্বাচন করতে চাই”: নাছির চৌধুরী
Led Bottom Ad

“সকলের মুখে হাসি ফুটাতে শেষবার নির্বাচন করতে চাই”: নাছির চৌধুরী

সুহানুর রহমান সুমন, নিজস্ব প্রতিনিধি, দিরাই

২৫/১১/২০২৫ ২০:০৫:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির চৌধুরী বলেছেন, দিরাই–শাল্লার মানুষের মুখে হাসি ফোটাতে এবার তিনি শেষবার নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন ‘আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ও একবার এমপি নির্বাচিত হয়েছি, কিন্তু মানুষের মুখে হাসি ফুটাতে পারিনি। এবার মানুষের জন্য, জনতার জন্য শেষবার চেষ্টা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।’


মঙ্গলবার বিকেলে দিরাইয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী আরও বলেন,“একটি শক্তিশালী চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে। জনগণকে সাথে নিয়ে আমরা এই অপচেষ্টা রুখে দেব। গণতন্ত্রের জন্য মানুষ জীবন দিয়েছেন, এই গণতন্ত্রকে আবার বন্দি হতে দেয়া যাবে না।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন।


পথসভা ঘিরে দিরাই শহর মুখরিত হয়ে ওঠে—খণ্ড খণ্ড মিছিল, জোরালো স্লোগান, নাচ–গান আর উৎসাহপূর্ণ সমর্থকের উপস্থিতিতে পুরো স্থান কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।


সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আশোক দাস, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম আর মিজান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


বক্তারা এককভাবে দাবি করেন, দিরাই–শাল্লা আসনে নাছির চৌধুরীকে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad