দুর্ভোগ লক্ষাধিক মানুষের
বন্যার ক্ষত চিহ্ন এখনও জামালগঞ্জ-নোয়াগাঁও রাস্তায়
ছবির রাস্তাটি জামালগঞ্জ টু নোয়াগাঁও রাস্তার। যে রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ। কিন্তু ২০২২ সালের বন্যাকালীন রাস্তাটি ক্ষতিগ্রস্ত হবার পর থেকে এখন বিরাজমান সেই চিহ্ন। রাস্তার ভগ্নদশা সমাধানে সংশ্লিষ্টদের নেই কার্যকর পদক্ষেপ। ফলে বর্ষা শুরু হতে না হতেই রাস্তাটির ভয়াল দৃশ্য আরো নাজুক থেকে নাজুকতর হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। কিছুদিন পূর্বে একটি অটোরিক্সা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দরিদ্র পরিবারের শ্রমজীবি যুবক। ছোট-খাটো দুর্ঘটনার সংখ্যা অগনিত। জেলা সদরের সাথে ও বিভাগীয় শহর সিলেটের সাথে পণ্য পরিবহনের প্রধান রাস্তা এটি। প্রতিদিনেই মালবাহী ট্রাক এই রাস্তার খানা-খন্দে আটকে পড়ে রাস্তা যেমন অধিকতর ক্ষতির সম্মূখিন হচ্ছে, পরিবহন শ্রমিকরাও ক্ষতিগ্রস্থ হচ্ছেন, একই সাথে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরাও।
জানাযায়, ২০২২ সালের বন্যায় বিভিন্ন খানা-খন্দের সৃষ্টি হলেও সংস্কারের অভাবে বিভিষিকাময় রূপ ধারণ করে সড়কটি। নোয়াগাঁও থেকে কোন অসুস্থ রুগীকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার অবশ্যকতা দেখা দিলে ভঙ্গুর এই রাস্তায় ভঘ্ন দশায় ভয়ে আতঁকে উঠেন রুগী ও রুগীর স্বজনেরা। উক্ত রাস্তাটি সংস্কার ও মেরামত এখন উক্ত অঞ্চলের লক্ষাধিক লোকের প্রাণের দাবি। এলাকাবাসীর চাওয়া সদাশয় সরকার কেন্দ্রীয়ভাবে উপযুক্ত একটি বাজেটের মাধ্যমে স্থায়ী ও টেকসই একটি রাস্তা উপহার দিবেন ভুক্তভোগী লাখো জনগোষ্ঠীর জামালগঞ্জকে।
এ আর
মন্তব্য করুন: