পুলিশের সাথে ধস্তাধস্তি
সুনামগঞ্জে দেওয়াল টপকে পালানোর চেষ্টাকালে আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জে দেওয়াল টপকে পালানোর চেষ্টা করার সময় আফজাল হোসেন নামের সন্ত্রাসবিরোধী মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের হাসননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আফজাল হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পুলিশ জানতে পারে, হাসননগর এলাকার একটি জিমে ওই আসামি অবস্থান করছেন। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আফজাল হোসেন জিমসংলগ্ন দোতলা ভবনের জানালা দিয়ে দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। গ্রেপ্তারের সময় আসামির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলে জানা গেছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “দীর্ঘদিনের চেষ্টার পর আফজাল হোসেনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।”
এ রহমান
মন্তব্য করুন: