দোয়ারাবাজারে আলী মটরসের সফলতার ১০ বছর পূর্তি উদযাপন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কারী ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান আলী মটরস–এর সফলতার ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নরসিংপুর বাজারে অবস্থিত আলী মটরসের শোরুমে বর্ণিল ও সুসজ্জিত আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলী মটরস নরসিংপুর বাজার শাখার স্বত্বাধিকারী মো. ওয়ারিছ আলী–এর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক নুর আলী ইমরান, মাওলানা মাও. মর্তুজ আলী, সমাজসেবক মকবুল হোসেন ও ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নরসিংপুর বাজার কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা আজমান আলী এবং মিলাদ পরিচালনা করেন বর্তমান ইমাম মাওলানা মুজিবুর রহমান। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৫ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করা আলী মটরস আজ ১০ বছর অতিক্রম করে দোয়ারাবাজার উপজেলার একটি সুপরিচিত ও বৃহৎ পুরাতন মোটরসাইকেল ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক ও ম্যানেজারের দায়িত্বে রয়েছেন স্বত্বাধিকারী মো. ওয়ারিছ আলীর ভাগিনা মুহিবুর রহমান। বর্তমানে এই প্রতিষ্ঠানে ১২ জন মোটরশ্রমিক নিয়মিতভাবে কর্মরত রয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা ও নিষ্ঠার মাধ্যমে আলী মটরস ১০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠান নরসিংপুর বাজারের পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বক্তারা আলী মটরসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক (শিরনি) বিতরণ করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: