‘ছাত্ররাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে’
Led Bottom Ad

জামায়াতের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী

‘ছাত্ররাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে’

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৮/০১/২০২৬ ০০:২৫:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, “ছাত্ররাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। শিক্ষার্থীদের হাত ধরেই ঠিক হবে আগামীর বাংলাদেশে কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে এবং কারা রাষ্ট্র পরিচালনা করবে।”

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ছাতক উপজেলায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাম মাদানী বলেন, “ছাত্রসমাজই জাতির স্বপ্নসারথি। ছাত্রদের ওপর জাতির অনেক প্রত্যাশা রয়েছে। তাদের মাধ্যমেই এই জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব।”

তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরিফ মাহমুদ, সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহিন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন এবং অফিস ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা সভাপতি মাসুদ আহমদ, ছাত্রনেতা আফজাল হোসেন, জামিল আহমদ, তাজুল ইসলাম, সজিব আহমদ, রবিউল ইসলাম, গোবিন্দগঞ্জ কলেজ সভাপতি মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad