ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জগন্নাথপুরে মতবিনিময়
সুনামগঞ্জের জগন্নাথপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারী) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভার মূল বিষয়বস্তু তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় নির্বাচনের প্রস্তুতি, আইন-শৃঙ্খলারক্ষা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে একটি স্বচ্ছ নির্বাচন ও গণভোটের বিকল্প নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়ারা চাঁদ মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কাউছার আহমদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব হোসেন, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন আহমদ, সিনিয়র সহ সভাপতি শাহ এস এম ফরিদ, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, সংবাদিক শাহ জাহান মিয়া, হিফজুল রহমান তালুকদার জিয়া, ফুজায়ের আহমদ, তৈয়বুর রহমান সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব বা বিশৃঙ্খলা এড়াতে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়ারা চাঁদ মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কাউছার আহমদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব হোসেন, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন আহমদ, সিনিয়র সহ সভাপতি শাহ এস এম ফরিদ, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, সংবাদিক শাহ জাহান মিয়া, হিফজুল রহমান তালুকদার জিয়া, ফুজায়ের আহমদ, তৈয়বুর রহমান সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব বা বিশৃঙ্খলা এড়াতে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: