সুনামগঞ্জ-৫ আসনে এনসিপি’র ‘গণভোট অ্যাম্বাসেডর’ হলেন আতাউর রহমান স্বপন
Led Bottom Ad

সুনামগঞ্জ-৫ আসনে এনসিপি’র ‘গণভোট অ্যাম্বাসেডর’ হলেন আতাউর রহমান স্বপন

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০১/২০২৬ ১৫:৩০:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলার সাবেক যুগ্ম সমন্বয়ক আতাউর রহমান স্বপনের নাম ঘোষণা করা হয়েছে। দলটির পক্ষ থেকে তাকে আসন্ন নির্বাচনের জন্য ‘গণভোটের অ্যাম্বাসেডর’ হিসেবে মনোনীত করা হয়েছে।
​ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে শনিবার (২৪ জানুয়ারি) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন’র অনুমোদনক্রমে ২৩৭ টি আসনে এনসিপির গণভোটের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় সুনামগঞ্জ-৫ আসনে এনসিপির মনোনীত প্রার্থী হলেন আতাউর রহমান। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই গ্রামের বাসিন্দা।

​প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আতাউর রহমান স্বপন দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ছাতক ও দোয়ারাবাজারের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে আমি কাজ করে যেতে চাই। এনসিপির পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, জনগণের সমর্থন নিয়ে আমি তার প্রতিফলন ঘটাতে চাই। গণভোটে ‘হ্যা’ ভোটের পক্ষে জনমত তৈরি করে ছাত্র জনতার আকাংক্ষার বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

​এদিকে, আতাউর রহমান স্বপন মনোনীত হওয়ায় ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় তার সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা গেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad