ছাতক-দোয়ারাকে মব সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তির জনপদ গড়ার অঙ্গীকার জাহাঙ্গীর আলমের
Led Bottom Ad

দিনব্যাপী গণসংযোগ

ছাতক-দোয়ারাকে মব সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তির জনপদ গড়ার অঙ্গীকার জাহাঙ্গীর আলমের

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৬/০১/২০২৬ ২৩:৩৫:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে কোনো মব সন্ত্রাস, চাঁদাবাজি ও মামলাবাজির স্থান হবে না। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।


​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সিংচাপইড় ইউনিয়নের আইনা কান্দি, জিয়াপুর, কামারগাঁও, খাসগাঁও, কালীপুর, ফার্মেসী পয়েন্ট ও সিরাজগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এসময় লাঙ্গল প্রতীকের সমর্থনে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমানে দেশে মব সন্ত্রাস, চাঁদাবাজি ও মামলাবাজির যে সংস্কৃতি শুরু হয়েছে, তাতে সাধারণ মানুষ দিশেহারা। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এসব কঠোর হাতে বন্ধ করা হবে। আমরা দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ সমাজ উপহার দিতে চাই।”

​তিনি আরও যোগ করেন, “রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার রক্ষা করা হবে, সে যে দল বা মতেরই হোক না কেন। কারো ওপর জুলুম, অত্যাচার ও অন্যায় বরদাশত করা হবে না। লাঙ্গল প্রতীক হচ্ছে শান্তি ও উন্নয়নের প্রতীক। নিরাপদ ছাতক-দোয়ারা গড়তে আপনারা ঐক্যবদ্ধ হোন।”

​গণসংযোগে জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad